কাজী নজরুল ইসলাম
অস্তিত্বের ধূসর পাণ্ডুলিপি ও অনাগত সাম্য: নজরুলের কথাসাহিত্যে অবিনাশী ব্রাত্যজন
কাজী নজরুল ইসলামের কথাসাহিত্যে উঠে এসেছে ক্ষুধা, দারিদ্র্য, বৈষম্য, প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম, ব্যক্তিস্বাধীনতা ও মানবমুক্তির আকাঙ্ক্ষা। ‘মৃত্যুক্ষুধা’, ‘বাঁধনহারা’, ‘কুহেলিকা’সহ তাঁর উপন্যাস ও ছোটগল্পে সমাজের অবহেলিত মানুষের অস্তিত্ব, বঞ্চনা ও সাম্যের স্বপ্ন বিশেষভাবে প্রতিফলিত হয়েছে। ২০২৬ সালের বাস্তবতায়ও নজরুলের মানবতাবাদী ও অসাম্প্রদায়িক সাহিত্যচিন্তার প্রাসঙ্গিকতা নতুন করে আলোচনায় আসে।
বগুড়ায় নজরুল বর্ষ উদ্যাপন ও ‘সৃজন সাংস্কৃতিক একাডেমি’র যাত্রা শুরু
বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে নজরুল বর্ষ উদ্যাপন করা হয়েছে। একই অনুষ্ঠানে ‘সংস্কৃতির সৃজনে, মননের খোঁজে’ প্রতিপাদ্য নিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল ‘সৃজন সাংস্কৃতিক একাডেমি’। স্থানীয় শিল্পী, সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে এই যুগলবন্দি আয়োজন সম্পন্ন হয়।
জয়পুরহাটে বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ’ সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সাহিত্য দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ২০২৬-২৭ সালকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করা হয়েছে। এরই অংশ হিসেবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে জয়পুরহাটে জমকালো আয়োজনে উদ্বোধন করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার।
সিরাজগঞ্জে জাতীয় কবি নজরুলের জন্মজয়ন্তী উদযাপন
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে সিরাজগঞ্জে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। নতুন প্রজন্মের মাঝে নজরুলের কালজয়ী সাহিত্য ও সৃষ্টিশীল কর্ম ছড়িয়ে দেওয়াই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।
কুমিল্লায় জমকালো আয়োজনে ‘নজরুল বর্ষ’ সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে কুমিল্লায় শুরু হয়েছে ‘নজরুল বর্ষ’ শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা। সোমবার সকালে জেলা শিল্পকলা একাডেমিতে কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে এই বর্ণাঢ্য উৎসবের উদ্বোধন করা হয়। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত এই আয়োজনে অংশ নিচ্ছে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান।
পাবনায় শুরু হলো নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা
নতুন প্রজন্মের কাছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনা ও সৃষ্টিশীলতা ছড়িয়ে দিতে পাবনায় শুরু হয়েছে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা। সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং পাবনা জেলা প্রশাসনের আয়োজনে সোমবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। এই আয়োজনে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।